• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তিতাসে ৫৯২ কোটি টাকার নতুন প্রকল্প, গ্যাস নিয়ে মিলতে পারে বড় সুখবর একনেকে ৫৮ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন, বড় চমক কোন খাতে? সেন্টমার্টিন ভ্রমণে সুখবর, কাল থেকে কোন জাহাজ কখন ছাড়বে? পোরশায় দুই অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা। ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন এআইয়ের চাপে ক্যানভায় বড় ছাঁটাই, ১২০০ কর্মীর সামনে অনিশ্চয়তা সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া নতুন এনআইডি পেয়েই বিপাকে প্রবাসী, তাঁর নামে ১৮টি সিম নিবন্ধন ঢাবিতে ৯ মাসের বিনা মূল্যের রুশ ভাষা কোর্স চালুর উদ্যোগ দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান, নথিতে মিলল অসংগতি

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি নির্দেশনা

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে নির্দিষ্ট সময় টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডেসকো। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রিপেইড মিটারে রিচার্জ সেবা বন্ধ বা বিঘ্নিত হতে পারে।

তবে এ নির্দেশনা ডেসকোর সব প্রিপেইড গ্রাহকের জন্য নয়। যেসব গ্রাহকের প্রিপেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, শুধু তাঁদের মিটারে এ সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

এ পরিস্থিতিতে নির্ধারিত সময় শুরুর আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করতে সংশ্লিষ্ট গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো। এতে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও মিটারে থাকা ব্যালেন্স দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে গ্রাহকেরা ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি। তাই যেসব গ্রাহকের মিটার নম্বর ০৩ দিয়ে শুরু, তাঁদের নির্ধারিত সময়ের আগেই ব্যালেন্স পরীক্ষা করে প্রয়োজনীয় রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca