• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু ১৯ নভেম্বর, সময়সূচি প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ, কোন বিষয়ে কত নম্বর? সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ে কোচিং, ব্যবহৃত হচ্ছে শ্রেণিকক্ষ-বিদ্যুৎ চোখে জল আনা বার্তায়, পর্তুগালকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ মাস পর ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ শেকৃবি ভিসিকে ১০ মিনিটের সময় দিলেন শিক্ষার্থীরা, এরপর কী হবে? ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১২ ডিসেম্বর, জেনে নিন ইউনিটভিত্তিক যোগ্যতা দেশের প্রথম পাতাল মেট্রোরেলে নতুন ধাপ, চার প্যাকেজের চুক্তি স্বাক্ষর

আশুলিয়ায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল, স্বাভাবিক রয়েছে যান চলাচল

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার আশুলিয়ায় শান্তিপূর্ণ মিছিল করেছেন কর্মবিরতিতে থাকা কয়েকটি কারখানার শ্রমিকেরা। মিছিল শেষে শ্রমিকেরা নিজেরাই সড়ক ছেড়ে চলে যান। এতে শিল্পাঞ্চলের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে সরকার মার্কেট এলাকা পর্যন্ত এ মিছিল করেন পোশাকশ্রমিকেরা। মিছিল শেষে তাঁরা সড়ক থেকে সরে গেলে যান চলাচলে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকদের একটি অংশ শান্তিপূর্ণভাবে মিছিল বের করেন।

এ সময় শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শ্রমিকেরা যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে পারেন, সে বিষয়ে সহযোগিতা করে পুলিশ। কোনো বাধা ছাড়াই মিছিল শেষ করে তাঁরা সড়ক ছেড়ে চলে যান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষ ঠেকানো এবং শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় না। শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখা এবং কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখাই তাঁদের লক্ষ্য।

সকালে কিছু ঘটনা ঘটলেও বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca