• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নিহত প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে নিজের অবস্থান জানালেন কারিনা ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার ৩৩ বছরে পা রাখলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, জানাল ভারত রাত হলেই নেটের গতি কমে যায় কেন? জেনে নিন সমাধান বর্ণাঢ্য আয়োজনে বেরোবির এআইএস বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন নওগাঁয় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবলের জমকালো উদ্বোধন, লড়াইয়ে ১২ দল ফ্রান্সের সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নওগাঁর রাণীনগরে পারিবারিক বিরোধে সংঘর্ষে গ্রামপুলিশসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রাতোয়াল রাখালগাছীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামপুলিশ রিপন হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং কালীগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা গ্রামপুলিশ রিপন হোসেন (২৬) জানান, তাঁর আপন চাচাতো ভাই রফিকুল ইসলামের ছেলে রনি ইসলাম (৪০) সৌদি আরবে থাকা অবস্থায় প্রায় তিন-চার মাস আগে স্ত্রীকে তালাক দেন। তবে রনি ইসলাম সৌদি আরবে যাওয়ার সময় তাঁর স্ত্রী বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত না পাওয়ায় তিনি বাড়ি ছেড়ে যাননি।

রিপন হোসেনের ভাষ্য, সোমবার রাতে রনি ইসলাম সৌদি আরব থেকে বাড়িতে ফিরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে মঙ্গলবার সকালে আবারও বিরোধ শুরু হয়। এ সময় রিপনের মা বিরোধ থামাতে এগিয়ে গেলে তাঁকে মারধর করা হয়। পরে রিপনের বাবা এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে দ্রুত ঘটনাস্থলে গেলে রিপন হোসেনও মারধরের শিকার হন। এতে তিনি, তাঁর মা ও বাবা আহত হন বলে দাবি করেন রিপন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ করেছেন রনি ইসলাম। তিনি বলেন, নানা অসংগতির কারণে সৌদি আরবে থাকা অবস্থায় প্রায় চার মাস আগে স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু রিপন ও তাঁর বাবা-মায়ের কারণে তালাকের পরও স্ত্রী বাড়ি ছাড়েননি। সোমবার রাতে সৌদি আরব থেকে বাড়িতে ফিরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি ছেড়ে যেতে বলেন। মঙ্গলবার সকালে আবারও একই কথা বললে গ্রামপুলিশ রিপন ও তাঁর বাবা-মা তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করেন।

রনি ইসলামের দাবি, এ ঘটনায় তিনি, তাঁর মা ও ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর মাথায় কয়েকটি সেলাই এবং মায়ের মাথায় ২১টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, রাতোয়াল গ্রামে মারামারির ঘটনায় গ্রামপুলিশ রিপন হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুত্রঃ Dainik Bayanno


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca