• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নিহত প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে নিজের অবস্থান জানালেন কারিনা ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার ৩৩ বছরে পা রাখলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, জানাল ভারত রাত হলেই নেটের গতি কমে যায় কেন? জেনে নিন সমাধান বর্ণাঢ্য আয়োজনে বেরোবির এআইএস বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন নওগাঁয় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবলের জমকালো উদ্বোধন, লড়াইয়ে ১২ দল ফ্রান্সের সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

শিক্ষাজীবনের একটি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা মানেই জীবনের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া নয়। বরং সাময়িক ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

সম্প্রতি এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য কিংবা প্রত্যাশিত ফলাফল করতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর মেধা, যোগ্যতা কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কোথায় ঘাটতি ছিল, তা চিহ্নিত করে আত্মবিশ্বাস, ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে নতুন করে প্রস্তুতি নিতে হবে।

উপাচার্য বলেন, আজ যারা ফলাফলের কারণে হতাশ, তাদের মধ্য থেকেই কেউ একদিন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়বে, কেউ মেডিকেল কলেজে ভর্তি হবে, আবার কেউ উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখবে। জীবনে সফল হওয়ার পথ সব সময় মসৃণ হয় না। তাই সাময়িক ব্যর্থতায় স্বপ্ন বিসর্জন দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলে সরকার, শিক্ষা প্রশাসন কিংবা প্রশ্নপত্রের কঠিনতাকে দায়ী না করে নিজেদের প্রস্তুতির ঘাটতিও খুঁজে দেখতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্রের মান, পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে গঠনমূলক পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

শিক্ষার্থীদের বিকল্প শিক্ষাপথের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাও প্রতিষ্ঠিত হওয়ার কার্যকর মাধ্যম। প্রযুক্তি, কম্পিউটার, কৃষি, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মজীবনে সফল হওয়া সম্ভব।

সবশেষে তিনি বলেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে শিক্ষা শুধু জিপিএ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের দুর্বলতা কাটিয়ে নতুন পরিকল্পনায় এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, জীবনের গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়; বরং ঘুরে দাঁড়ানোর সাহসই হতে পারে আগামী দিনের সাফল্যের সবচেয়ে বড় শক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca