• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
১৩ বছরের পুরোনো মামলায় মমতাকে নোটিশ দিল দিল্লি পুলিশ রাজধানীসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রকে ইরানের সাত শর্ত মেনে নেওয়ার আহ্বান রেজাইয়ের ড্রোন ও আধুনিক জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস্টগার্ড ২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী বাড়ি নির্মাণ করবে মালয়েশিয়া এআই ও রোবোটিকস যুক্ত করার পরিকল্পনা, ২০২৭ সাল থেকে কার্যকর প্রথম দিনেই নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের ২২ উপজেলার প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত ৫০ অভিবাসী ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাস, মিলল বড় রিজার্ভারের সম্ভাবনা

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত ৫০ অভিবাসী

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মিত অভিবাসনে উৎসাহিত করার অভিযোগে এক বাংলাদেশি তরুণকে দেশ থেকে বহিষ্কার করেছে গ্রিস। বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে নিয়ে বিশেষ চার্টার ফ্লাইটে তাঁকেও দেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য জানিয়েছেন।

গ্রিক সংবাদমাধ্যম প্রোটো থেমা ইংলিশের ১০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ওই বাংলাদেশি তরুণের বয়স ২৭ বছর। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে তিনি গ্রিসের নাফপ্লিও এলাকায় কাজের সুযোগ থাকার কথা জানান। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই সেখানে দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশি তল্লাশি বা বহিষ্কারের আশঙ্কা নেই বলেও দাবি করেন তিনি।

ভিডিওটি গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের নজরে এলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। গ্রিক পুলিশ ওই তরুণকে শনাক্ত করে। পরে তাঁর বসবাসের অনুমতি বাতিলের প্রক্রিয়া শুরু হয় এবং আশ্রয়ের আবেদনগুলো পর্যালোচনা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর তৃতীয় আশ্রয় আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

এ ঘটনায় ওই তরুণের পক্ষে একটি বেসরকারি সংস্থার (এনজিও) আইনজীবীরা আইনি পদক্ষেপ নিয়েছিলেন। তবে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তাঁর প্রত্যাবাসন সম্পন্ন হয়। প্রোটো থেমার প্রতিবেদনে বলা হয়েছে, ১০ নভেম্বর বিশেষ চার্টার ফ্লাইটে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জনকে নিয়ে চার্টার ফ্লাইট পরিচালনার কথা নিশ্চিত করেন। ওই ফ্লাইটে বাংলাদেশি তরুণটিও ছিলেন বলে জানান তিনি।

মন্ত্রী দাবি করেন, ওই তরুণের কর্মকাণ্ড অভিবাসন-সংক্রান্ত অপরাধী চক্রকে সহায়তা করছিল। আইনি প্রক্রিয়ায় বিলম্ব ও বিভিন্ন আবেদন সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন প্লেভরিস।

ঘটনাটি ইউরোপে কাজের সুযোগ ও বৈধভাবে বসবাসের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাইয়ের গুরুত্ব আবারও সামনে এনেছে। বিশেষ করে পুলিশি তল্লাশি বা বহিষ্কারের ভয় নেই—এমন আশ্বাস দিয়ে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার আহ্বান জানানো হলে তা অভিবাসনপ্রত্যাশীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জন্যও ঘটনাটি সতর্কবার্তা। বিদেশে কাজ বা বসবাসের সুযোগ সম্পর্কে সামাজিক মাধ্যমে পাওয়া তথ্য যাচাই না করে বিশ্বাস করলে প্রতারণা, মানবপাচার, শোষণ, আটক এবং শেষ পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি তৈরি হতে পারে। তাই বিদেশযাত্রার আগে সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন, ভিসা ও কাজের অনুমতি সম্পর্কে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca