• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটে বিমানের নিয়মিত ফ্লাইট স্থগিত পাবনা-ঢাকা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু, মিলবে যেভাবে বিধবা ভাতার টাকা আত্মসাৎ ও চাকরির প্রলোভনে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার, থানায় গ্রাম পুলিশের অভিযোগ ভেঙে পরেছে কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন শাহজাদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাংলা এআই তৈরি করতে ২৫ কোটি ডলার চায় বাংলাদেশ নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ​রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের তৎপরতায় ৫ বছরের হারানো শিশু উদ্ধার টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২ কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৯ জন।মানচিত্র দেখুন

বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া বুলু রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত বুলুকে গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরদিনই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৬০ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে রামেক হাসপাতালে ১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচজন কমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca