• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৯ বছর ধরে বেড়িবাঁধে মেয়ের অপেক্ষায় রেবা বেগম, সিডরে হারানো রহিমার ফেরার আশায় কাটে দিন সাগরে লঘুচাপ সৃষ্টি, আগামী দুই দিন আবহাওয়া যেমন থাকবে রমজানের আগে নতুন টিসিবি ডিলার নিয়োগ, ঘরে বসেই করা যাবে আবেদন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বপ্ন বুনছে চিলড্রেনস হ্যাভেন-টাঙ্গাইল লক্ষ্মীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৩১ জন গ্রেপ্তার আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায় নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বিএনপি নেতার বসতবাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকার উনচিপ্রাং সীমান্তে চিংড়ি ও টেংরা মাছের আড়ালে ইয়াবা পাচারের অভিযোগ মেসিহীন আর্জেন্টিনার হার, দক্ষিণ আমেরিকার ক্লাসিকোয় উরুগুয়ের জয় যশোর ঝিকরগাছায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক

লক্ষ্মীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৩১ জন গ্রেপ্তার

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত থেকে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল পর্যন্ত টানা ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত আসামিরা রয়েছেন। জেলা পুলিশের এই অভিযানে লক্ষ্মীপুরের কমলনগর থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৭ জন, চন্দ্রগঞ্জ থানায় ৪ জন এবং রায়পুর থানা এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আলোচিত একটি নাম মনিরুজ্জামান পাটওয়ারী। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গেলো বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের আন্দোলন এবং সরকারবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca