• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আজ রেল দিবস: বাংলাদেশে রেলওয়ের ১৬৪ বছরের পথচলা ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা আজকের স্বর্ণের দাম: ১৫ নভেম্বর ২০২৬ আজ প্রোটিয়াদের বিপক্ষে ১ম টেস্টের লড়াই, জয় দিয়ে কি শুরু করতে পারবে বাংলাদেশ? পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো নোবিপ্রবির ছায়া জাতিসংঘের ৮ম জাতীয় সম্মেলন রাতে ঘুমাতে গেলেই মাথায় দুশ্চিন্তা, কেন এমন হয়? গ্রামীণফোন, রবি, বাংলালিংক বা টেলিটকের বিরুদ্ধে অভিযোগের নিয়ম আজ ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর কুড়িগ্রামে মসজিদের ভেতরে মলমূত্র ছিটানোর অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

নিয়োগের দাবিতে আজ ১৮তম নিবন্ধন উত্তীর্ণদের কর্মসূচি

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে আজ রোববার রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন। সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিয়োগ প্রত্যাশীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রায় সাড়ে ৯ হাজার প্রার্থীর দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সুপারিশ না পাওয়া সব প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী অংশ নেবেন। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা তাঁদের দাবি তুলে ধরতে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca