• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কুয়েতে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার আগে সামরিক স্থাপনাটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন এক সেনা কর্মকর্তা। কিন্তু তাঁর সতর্কবার্তা যথাযথ গুরুত্ব পায়নি বলে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে। হামলা থেকে বেঁচে যাওয়া ওই কর্মকর্তা দাবি করেছেন, আকাশপথের হামলা মোকাবিলায় প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা না থাকায় সেনাদের ঝুঁকি বেড়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর মেজর স্টিফেন রামসবটম এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে অভিযোগটি পাঠানো হয়। এতে হামলার আগে সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক নেতৃত্বের ব্যর্থতা এবং প্রয়োজনীয় প্রতিরক্ষাব্যবস্থার ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রামসবটম গত ১ মার্চের হামলাকে সেনাবাহিনী, সামরিক নেতৃত্ব এবং নিজের জন্যও ‘কৌশলগত ব্যর্থতা’ বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, ‘আমরা যথাযথভাবে পরিকল্পনা করতে পারিনি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’

চলতি বছরের ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে অবস্থিত একটি অস্থায়ী সামরিক পরিচালনাকেন্দ্রে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর নিহত প্রথম মার্কিন সেনাসদস্য ছিলেন তাঁরা। ওই হামলায় কয়েক ডজন সেনা আহত হন, যাঁদের মধ্যে রামসবটমও ছিলেন।

রামসবটমের অভিযোগ, স্থাপনাটিতে আকাশপথের হামলা প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। বিষয়টি তিনি একাধিক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু তাঁর দাবি, উদ্বেগের জবাবে তাঁকে বলা হয়েছিল, ‘সুরক্ষা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।’

পরে সেখানে ড্রোন প্রতিরোধব্যবস্থা পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানানো হলেও সেটি আর পৌঁছায়নি বলে অভিযোগ করেন তিনি। এমনকি ওই প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করা হয়েছিল কি না, সেটিও নিশ্চিত নয় বলে জানান রামসবটম।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, হামলার সময় স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না। আহত সেনাদের চিকিৎসার জন্য সেখানে মাত্র একটি অ্যাম্বুলেন্স ছিল। ফলে একসঙ্গে অনেক সেনা হতাহত হলে পরিস্থিতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত চিকিৎসাসুবিধা ছিল না বলে অভিযোগ উঠেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থাপনাটির চারপাশে কংক্রিটের প্রতিবন্ধকতা থাকলেও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা ছিল না। হামলার আগে সেনাদের সতর্ক করতে কোনো সাইরেনও বাজেনি বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, স্থাপনাটি সুরক্ষিত ছিল। তাঁর বক্তব্য ছিল, প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে একটি ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে। নতুন অভিযোগ সামনে আসার পর তাঁর ওই বক্তব্য এবং স্থাপনাটির প্রকৃত নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হেগসেথকে গোপনীয় ব্রিফিংয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। একই সঙ্গে শুয়াইবা বন্দরের সামরিক স্থাপনাটির নিরাপত্তা নিয়ে তৈরি করা সব মূল্যায়ন প্রতিবেদন চেয়েছেন তিনি। তাঁর মতে, নিহত সেনাদের পরিবার, আহত ব্যক্তিরা এবং যুক্তরাষ্ট্রের জনগণ এ ঘটনার বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি পাওয়ার অধিকার রাখেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে মন্তব্য চেয়ে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তৃত তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। ফলে কুয়েতে ছয় মার্কিন সেনার মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ঘাটতি ও সামরিক নেতৃত্বের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ ওয়াশিংটনে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে।

সূত্র: সিএনএন, সিবিএস নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca