• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পল্লী বিদ্যুতের নতুন মিটার নিতে এখন অনলাইনে আবেদন করুন যেভাবে আজও শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ঘূর্ণিঝড় আকভান এর গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়? নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে? আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি? শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস

রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।

সোমবার আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গভীর নিম্নচাপটির কেন্দ্র ১১ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা আরও বাড়তে পারে। এর প্রভাবে গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও গভীর নিম্নচাপটি ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। পরে এটি আরও শক্তিশালী হয়ে ১৭ নভেম্বর তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় সমুদ্রবন্দর, উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে ও নৌযান সংশ্লিষ্টদের আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca