• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

মাভাবিপ্রবিতে শেখ মুজিবের ম্যুরালের স্থানে ভাসানীর প্রতিকৃতি

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি সংবলিত নতুন ম্যুরাল স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে নবনির্মিত ম্যুরালটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে ক্যাফেটেরিয়ার সামনের প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ ও উদ্বোধন করা হয়েছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ম্যুরাল থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরিয়ে ফেলেন। সে সময় ম্যুরালের মূল স্তম্ভ ও অবকাঠামো অক্ষত ছিল।

দীর্ঘদিন অব্যবহৃত থাকা সেই কাঠামোতেই এবার মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি স্থাপন করা হলো।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন। তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca