• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার দুই ধরনের নোট

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় নয়, আগের নকশাতেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নতুন নকশার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে নোট বাজারে ছাড়া যায়নি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে নতুন নোট ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংকে নতুন নোট পৌঁছানোর পর পর্যায়ক্রমে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেও গ্রাহকদের কাছে এসব নোট সরবরাহ করা হবে। ফলে সাধারণ মানুষ ব্যাংক থেকে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca