• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে? সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহ জীবনসঙ্গী খুঁজে দেবে এআই, বিয়ে না হলে টাকা ফেরত ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির একটি ইউনিট, বাড়বে কি লোডশেডিং? স্বর্ণের দামে ফের বড় পতন ডাউনলোড স্পিড বেশি কিন্তু আপলোড কম কেন? সমাধান জানুন GPON ও EPON-এর পার্থক্য কী? কোন ব্রডব্যান্ড প্রযুক্তি ভালো? নাচোলে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ফকির কমিটি সভাপতি, অমান্য করলে জরিমানা গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসাও বন্ধ, ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার তদন্ত চায় অ্যামনেস্টি

পোশাকশ্রমিকদের জন্য নতুন সুখবর, ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬: তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আগের তুলনায় মজুরি বাড়বে প্রায় ৩৬ শতাংশ।

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

তিনি জানান, শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। তাঁদের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।

উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা হবে, যা আগের তুলনায় ৪ হাজার ৫০০ টাকা বেশি।

সূত্রঃ BSS NEWS


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca