• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিসহ যেসব আয়োজন বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা কুষ্টিয়ায় জামায়াতের  ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে

এআই যুগে সফটওয়্যারের মান নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যারের গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন ঢাকায় দিনব্যাপী সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং বিষয়ক চতুর্থ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।

‘এআই-এর যুগে গুণমান’ প্রতিপাদ্যে আয়োজিত এ সিম্পোজিয়ামে আন্তর্জাতিক সফটওয়্যার মান বিশেষজ্ঞ, প্রযুক্তি নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও শিক্ষাবিদেরা অংশ নেবেন। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ও টেস্টিং পেশাজীবীদের প্ল্যাটফর্ম স্কোয়াট বাংলাদেশের মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে বলে বিএসটিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিম্পোজিয়ামে আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) গ্লোবাল প্রেসিডেন্ট ক্লাউডিয়া ডুসা-জিগার এবং সাবেক প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনুও উপস্থিত থাকবেন। তাঁদের পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞ, প্রযুক্তি খাতের প্রতিনিধি ও শিক্ষাবিদেরা বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন।

দিনব্যাপী আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার পরীক্ষা, স্বয়ংক্রিয় পরীক্ষা পদ্ধতি এবং গুণগত মান প্রকৌশল বিষয়ে মাস্টারক্লাস, মূল বক্তব্য ও আলোচনা অধিবেশন থাকবে। পাশাপাশি পেশাগত যোগাযোগ, সনদ অর্জন এবং কর্মজীবনের সুযোগ নিয়েও আলোচনা হবে। অংশগ্রহণকারীদের ক্লাউডিয়া ডুসা-জিগারের স্বাক্ষরিত অংশগ্রহণ সনদ দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

বিএসটিবির লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সনদপ্রাপ্ত সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে সহায়তা করা। সফটওয়্যার পরীক্ষা ও গুণগত মান নিশ্চিত করার দক্ষতাকে কর্মসংস্থান, আন্তর্জাতিক প্রকল্প এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।

সিম্পোজিয়ামের একাডেমিক অংশীদার হিসেবে রয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। জার্মানিভিত্তিক আইএসকিউআই পরীক্ষাসেবা ও অনলাইন প্রশিক্ষণের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। এ ছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ প্রযুক্তি অংশীদার এবং স্কিল.জবস ও বিডিজবস ডটকম ক্যারিয়ার অংশীদার হিসেবে থাকছে।

আয়োজকেরা জানিয়েছেন, সিম্পোজিয়ামে অংশ নিতে অনুষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca