• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

২২ ঘন্টায় শেষ হলো ১০.৪ কিলোমিটার সড়কে আলপনা আঁকা

Reporter Name / ২৭০ Time View
Update : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষকে স্মরণীয় করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে গাইবান্ধায় মাত্র ২২ ঘন্টায় শেষ হলো ১০ দশমিক ৪ কিলোমিটার সড়কে আলপনা অংকনের কাজ। প্রায় এক হাজার ১০০ জন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকের রং তুলির ছোঁয়ায় এই কাজ সম্পন্ন হয়। শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে বাংলাবাজার এলাকায় অংকনের কাজ শেষ হয়।

দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের বাংলাবাজার চৌমাথা মোড়ে জেলা প্রশাসক মো. আবদুল মতিন আনুষ্ঠানিকভাবে এই অংকন কাজের সমাপ্তি ঘোষণা করেন। এরপর তিনি ফিতা কেটে সড়কে যানবাহন চলাচল উন্মুক্ত করেন। এসময় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে সড়কে অংকনের কাজ ঘুরে দেখেন।

কর্মসুচির সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার (পুসাগ) সভাপতি হুসেইন মো. জীম, সাধারণ সম্পাদক একে প্রামানিক পার্থ, নির্বাহী সভাপতি তন্ময় নন্দী, প্রধান সমন্বয়ক চন্দ্র শেখর চৌহান প্রমুখ।

অংকনের সমাপ্তি ঘোষণার পর জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, দীর্ঘ সড়কে অংকনের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে গাইবান্ধার নাম উঠবে ভেবে খুব ভালো লাগছে। এজন্য তোমাদের জন্য আমার সহযোগিতা থাকবে। সড়কে অংকনের কাজ দেখে আমি অবিভূত ও আনন্দিত হয়েছি। আলপনার কারণে শুধু গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে গাইবান্ধার নাম উঠবে না, গাইবান্ধা-সাঘাটা সড়কের সৌন্দয্য বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমাদের এই উদ্যোগ মহান। আমি আশা করি তোমাদের এই উদ্যোগের ধারা যেন অব্যাহত থাকে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে এই কাজ শুরু করা হয়। এই কর্মসুচির নাম দেওয়া হয় বিশ্বের দীর্ঘতম আলপনা উৎসব। গতকাল দুপুর সাড়ে ১২টায় গাইবান্ধা-ফুলছড়ি-সাঘাটা সড়কের জেলা শহরের পুলিশ লাইনের সামনে আলপনা অংকনের কাজ শুরু করা হয়। কর্মসুচির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষকে স্মরণীয় করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে এই কর্মসুচি হাতে নেওয়া হয়।

পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার (পুসাগ) শিক্ষার্থীরা এই উদ্যোগ নেয়। তারা গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে আলপনা অংকন শুরু করেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অংকনের কাজ শেষ হবার কথা ছিল। কিন্তু তার আগেই সকাল সাড়ে ১০টার দিকে অংকনের কাজ শেষ হয়। জেলা শহরের বাংলাবাজার চৌমাথা মোড় থেকে সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় পর্যন্ত গাইবান্ধা-ফুলছড়ি-সাঘাটা সড়কের ১০ দশমিক ৪ কিলোমিটার অংশ আলপনা অংকন সম্পন্ন করা হয়। পুসাগের শিক্ষার্থীসহ প্রায় এক হাজার ১০০ জন স্বেচ্ছাসেবক এই কাজে অংশ নেয়।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার (পুসাগ) সভাপতি হুসেইন মো. জীম বলেন, ১০ দশমিক ৪ কিলোমিটার সড়কে আলপনা আঁকার জন্য ২৪ ঘন্টা সময় নিয়ে ২২ ঘন্টায় কাজটি শেষ করতে পেরেছি। আমরা বিশ্বের বর্তমানে সাড়ে ৬ কিলোমিটার আলপনার রেকর্ড ভাংতে পেরেছি। অংকন শিল্পী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের দিনরাত পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে। আমাদের এই কাজটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পেলে আমরা ধন্য হবো। তিনি আরও বলেন, এই কাজে মোট ছয় হাজার লিটার রং লেগেছে। যা সরবরাহ করেছে আরএফএল রেইনবো পেইন্ট। এই কাজে যারা সহযোগিতা করেছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca