• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে ফেরদৌসী মেম্বারনি জনগণের তোপের মুখে ৩ ঘন্টা অবরুদ্ধ

Reporter Name / ৩০৯ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার নাম করে সাধারন অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া মহিলা ইউপি সদস্য ফেরদৌসি ওরফে বুচিয়াকে আটক করে ভুক্তভোগিরা। ২১ নভেম্বর বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পযন্ত বাইঘাতলা হাজি মোড়ে অবরুদ্ধ করে রাখে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার জনগণের রোষানলের ভিতর থেকে মুক্ত করে তার বোনের জিম্মায় রাখে।
প্রতক্ষ্যদর্শীদের দেয়া তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৭,৮ ও ৯নংওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফেরদৌসী মেম্বারনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার নাম করে সাধারন মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। আজ হবে কাল হবে এমনিভাবে কালক্ষেপন করতে থাকলে ভূক্তভোগীরা ক্ষিপ্ত হয়ে উঠে। বিষয়টি মিডিয়ার নজরে আসে। তথ্য প্রমানসহকারে ‍উক্ত ইউপি সদস্য’র বিরুদ্ধে অনলাইন, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার প্রচারণা হয়। তার অভিযোগের সত্যতার মিললে তাকে গত ১৬ নভেম্বর সাময়িক বহিস্কার করা হয়। বহিস্কারের বিষয়টি এলাকাবাসি ও ভূক্তভোগীরা জানতে পারে। তারা আর কোন ধরনের সুযোগ সুবিধা পাবেনা ভেবে তাকে আটক করে। এক পযায়ে তাকে পাওনা টাকার চাপ দিতে থাকে। পরিবেশ উত্তপ্ত হতে থাকে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা তাকে প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে। বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশে খবর দিতে পুলিশ এসে ফেরদৌসী মেম্বারনিকে তার বোনের জিম্মায় জমা দেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার আশ্বাস থানা প্রতিনিধি এসআই সাজ্জাদ। পরে পরিবেশ শান্ত হলেও তার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে ভূক্তভোগিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category