• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

নাচোলে মসজিদের টাকা আত্মসাত মামলায় গ্রেপ্তার আহসান হাবীব

Reporter Name / ৩১৭ Time View
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ আত্মস্বাত মামলায় নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব (৪৭) এখন শ্রীঘরে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ৩ মাসের সাজা প্রদান করেন সেই সাথে ৩ লাখ টাকা অর্থদন্ড করেছেন। পুলিশ আজ সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
নাচোল থানার ওসি(তদন্ত) আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাচোল কেন্দ্রীয় জামে মসজিদের অর্থ আত্মস্বাত মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । কিন্তু আহসান হাবিব আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয় । রবিবার দিবাগত রাতে পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca