• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

নাচোলে ঝড়ে পড়ে যাওয়া ধান কেটে দিলো ছাত্রলীগ নেতা-কর্মীরা

Reporter Name / ২৯১ Time View
Update : মঙ্গলবার, ৪ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিত বর্মনের নির্দেশে ঝড়ে পড়ে যাওয়া ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জে ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়। ফলে অনেকের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। বর্তমানে ধান কাটা মৌসুমে বরেন্দ্র অঞ্চলে শ্রমিক সংকটে ভোগা কৃষকদের ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে গতকালের ঝড়-বৃষ্টি। শ্রমিক সংকটে ভুগছিল এমন একজন কৃষক নাচোলের মাদ্রাসাপাড়ার এম মিয়া। গতকালের ঝড় ও ভারী বৃষ্টিপাতে তারও ধান পড়ে গিয়েছিল বলে জানা যায়। তিনি নাচোল উপজেলা ছাত্রলীগের কর্মি সজলকে বিষয়টি জানালে সজল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আজিম আহমেদকে বিষয়টি অবগত করেন। পরে নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিত বর্মনের নির্দেশনায় আজিম, সিয়াম, শ্রাবন, সজল সহ কয়েকজন নেতাকর্মী এম মিয়ার ধান কেটে ঘরে তুলে দেয়।

এই সময় এম মিয়া নাচোল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আজিম সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca