নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের একমাত্র বৃদ্ধাশ্রম মহানন্দা প্রবীণ নিবাসীসে থাকা এতিম বৃদ্ধ মা বাবাকে ইফতার করালো জেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহা. ইজাজ আহম্মেদ।
১০ মে সোমবার বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-দক্ষিণ শহরস্থ বৃদ্ধাশ্রমে নিবাসে ইফতার করান তিনি। এ সময় ছাত্রলীগ নেতা ইজাজ আহম্মেদমহ আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুল্লাহ আরাফাত, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক এসএম সুমন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন গোবরাতলা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি তুষার খান, ঝিলিম ইউনিয়নের সাবেক সভাপতি ফাহাদ বাদশাহ, গণমাধ্যম কর্মী জাহাঙ্গীর আলম সোহান।
ইফতারের আয়োজক ও জেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক ইজাজ আহম্মেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ সমাজের পিছিয়ে পড়া, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। তাদেরকে ইফতার, ত্রাণ সহায়তা বিতরণ করছে। বৃদ্ধাশ্রমের একাকিত্ব হয়ে পড়া নিবাসীদের সাথে ইফতার করতে পেরে খুবই ভালো লাগছে। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।