• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আগত হনুমানের আক্রমণে আহত -৪জন গুরুতর -২জন

Reporter Name / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ১১ মে, ২০২১

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভারত থেকে আসা দল ছুট বন্য প্রাণী হনুমানের আক্রমণে ৪ জন আহত হয়েছে ব‌লে জানা গে‌ছে। তার মধ্যে ২ জন গুরুতর অবস্হায় । সোমবার (১০ মে) দিবাগত রাএী সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার দিবাগত রাএী সাড়ে ৮টার দিকে ইয়ারুলের মেম্বা‌রের উপর আক্রমণ করে। হনুমানটি মেম্বারের গলায় ও বুকে থাবা মেরে ও কামড়ে ক্ষতের সৃষ্টি করে। মেম্বারকে উদ্ধার করতে আসা অন্য একজনের উপরও হামলা করে হনুমানটি।

তাৎক্ষনিক মেম্বার ও অপরজন জাহান কে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

আরও জানা যায়, ইয়ারুল মেম্বারের ১৩-১৫টি সেলাই পড়েছে। তার অবস্থা গুরুতর অবস্হায় র‌য়ে‌ছে। অন্যদিকে জাহান (৬০)নামের একব্যক্তিতে আক্রমণ করে গুরুতর আহত করেছে বলে জানা যায়,তার অবস্থাও খুব গুরুতর।

অপর দুজনকে বিকেল পৌনে ৫ টার দিকে আক্রমন করেন।তারা হলেন, কাশেম (৬০) ও নজরুলসহ সকলের বাড়ি বজরেটেক গ্রা‌মে।

এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব হনুমানটিকে আটক করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবা‌সী।

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হনুমানটিকে ধরতে ভোলাহাট ফায়ার সার্ভিসকে ও বন বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।এবং গ্রাম পুলিশ দ্বারা হনুমান‌টি‌কে ঘি‌রে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category