• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

Reporter Name / ৩৮২ Time View
Update : শনিবার, ২২ মে, ২০২১

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমীকার অনশন। ভোলাহাটের গোপিনাপুর গ্রামে প্রেমিক মৃতঃ আনসার লায়েকের ছেলে মোঃ সাকিব লায়েকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা (২৪)। ২২ মে ‌রোজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার গোপিনাথপুর এলাকায় ঘটনাটি ঘটে।
প্রেমিকা (টুমপা ছদ্দ নাম) জানান, তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজরামপুর গ্রামে। স্বামী ও প্রেমীক একে অপরের খালাতো ভাই। এ সূত্র ধরে তাদের বাড়ীতে থেকে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজে পড়া-লেখা করতেন প্রেমিক মোঃ সাকিব। এ সময় তার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন তারা। দীর্ঘ ৬ বছর ধরে চলে তাদের প্রেম। প্রেমীকার কোলে রয়েছে ৩ বছরের ফুটফু‌টে ছেলে সন্তান। কিন্তু প্রেমিক মোঃ সাকিব লায়েক আমাকে বিয়ে করার কথা বলে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে আসতে থাকে। বিষয়টি স্বামী-শ্বশুরের পরিবার জানতে পারলে আমার উপর মানুষিক ও শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে তাদের নির্যাতনে আমি ছাদের উপর থেকে লাফদিয়ে আত্মহত্যার চেষ্টা করি।
প্রেমিকা আরো বলেন, মোঃ সাকিব লায়েক আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে শারীরিক ভাবে আপত্তিকর সম্পর্ক গড়েছে। ফলে দুটো বাচ্চা নষ্ট করা হয়। গত কয়েক মাস আগে থেকে মোবাইল ফোন নাম্বার পরিবর্তন করে সাকিব লায়েক আমার সথে যোগাযোগ বন্ধ করে দেন। যার জন্য তার বাড়ীতে এসে বিয়ের দাবীতে অনশন করছি।
প্রেমিকা আরো বলেন, সাকিব বর্তমানে বাড়ীতে নেই। তার পরিবারের লোকজন তাকে নিয়ে এসে বিয়ে না দিলে তার বাড়ীতেই অবস্থান করবেন। এদিকে অনশনকালীন সময় সাকিবের এক স্বজন সেফালী মেরে ধাক্কা দিয়ে বাড়ী থেকে বের করে দেন। ফলে ভোলাহাট থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।
মোঃ সাকিব লায়েকের বড় ভাই সাবেদ লায়েক বলেন, আমার ভাই বাড়ীতে নেই। সে কি করেছে তা তাদের জানা নেই বলে জানান। ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজদানী জর্জের সাথে যোগায়োগ করা হলে তিনি ঘটনাটি জানেনা বলে জানান।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে প্রেমীক মোঃ সাকিবের বাড়ীতে অনশনে বসেছে আছেন প্রেমিকা ও প্রেমিক মোঃ সাকিব লায়েক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category