• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

দু:স্থদের চাল মজুদ ও বিক্রির দায়ে চাল সহ গ্রেফতার-১,পলাতক-১

Reporter Name / ৩৬৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:দু:স্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় দু:স্থদের বিতরনের জন্য সরকারী বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক মজুদদারকে গ্রেফতার করেছে পুলিশ ।
সোমবার(২৩ নভেম্বর) বিকেলে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা এলাকায় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩শ ২০ কেজি চাল জব্দ এবং এ ঘটনায় মজুদদার পাতান আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি একই ইউনিয়নের টাকাহারা গ্রামের রইসউদ্দিনের ছেলে পাতান আলী। এসময় একই কারনে অভিযুক্ত ব্যাক্তি টাকাহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পাতান আলীর ভাই ইউনুস আলী পলাতক রয়েছে।
নাচোল উপজেলা নির্বার্হী অফিসার সাবিহা সুলতানা জানান, জেলা গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তা টাকাহারা এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল জব্দ করা হয় এবং এ সময় গোডাউন মালিক পাতান কে গ্রেফতার করা হয়।জব্দকৃত চালের পরিমান ১৩শ ২০ কেজি।
তিনি আরও জানান, এ ঘটনায় ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির ইসলাম ভুলু বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন।(মামলা প্রক্রিয়াধীন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category