• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

দুই কেন্দ্রীয় নেতার পদত্যাগ বিএনপির

Reporter Name / ৪৭১ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল অবপ্রাপ্ত মো. শাহজাহান মিয়া ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মেজর অব. হানিফ দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (২৮ জুন) সকালে বিএনপির এই দুই নেতা একই সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে হানিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হানিফ বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। গতকাল আমি এবং কর্নেল (অব.) শাহজাহান সাহেব একই সঙ্গে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়ে রিসিভ করিয়ে এনেছি।

শাহজাহান মিয়া বলেন, স্বাস্থ্যগত কারণে আমি গত ২৮ জুন বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে পদত্যাগ করলাম। বিএনপির বর্তমান কমিটির নির্বাহী সদস্য মেজর অব. হানিফও একই বক্তব্য জানিয়ে দল থেকে পদত্যাগ করেছেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এ বিষয়টি আমি এখন পর্যন্ত কিছু জানি না। আপনাদের কাছ থেকে শুনলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca