• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

বিয়ে করতে লাগবে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন

Reporter Name / ২৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

বিয়ে করতে লাগবে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিয়ে করতে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন নেয়ার দাবি উঠেছে। বাল্যবিয়ে প্রতিরোধে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সকলেই এ দাবি তুললে জীবননগর উপজেলা প্রশাসন বিষয়টি ভেবে দেখার কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করা জীবননগর উপজেলা লোক মোর্চার আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমলের সঞ্চালনায়
উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১ টার সময় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী আল মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্রী দিনেশ চন্দ্র, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবর রহমান বাবু, সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি সালাউদ্দীন কাজল, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার সভাপতি আবু জাফর, সাংবাদিক কাজী সামসুর রহমান চঞ্চল, আকিমুল ইসলাম, আতিয়ার রহমান, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, শাহিনুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবননগর উপজেলাকে বাল্যবিয়েমুক্ত করতে বাল্যবিয়ে দেয়ার কাজে সহযোগিতাকারী, কাজী এবং অভিভাবকদেরকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত সকলেই দাবি তোলেন বিয়ের আগে বয়স প্রমাণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে।

ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ছাড়া কোনো কাজী বিয়ে পড়ালে ওই কাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। মতবিনিময় সভায় উপজেলার ৩৪ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার পরিচালনা পর্যদের সভাপতি এবং প্রধান শিক্ষক, লোকমোর্চার সদস্য, সাংবাদিক, সুধী বৃন্দসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category