• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

ভোলাহাটে রাস্তার বেহাল দশা; দেখার কেউ নেই

Reporter Name / ৩৮০ Time View
Update : বুধবার, ৭ জুলাই, ২০২১

বি.এম রুবেল আহমেদঃ চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার বেহাল দশা দেখার যেন কেউ নেই। এখানে বিএম কলেজ, ডিপ্লোমা কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত চলাচলের জন্য জনগুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্বেও দেখেও দেখেনা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সহ অন্যরাও। বেশকিছুদিন পূর্বে প্রবল বর্ষণের প্রভাবে প্রটেকশন ওয়ালের অভাবে মোহবুল্লাহ কলেজ গেট থেকে ঝাউবোনা বটতলা পর্যন্ত রাস্তাটি একেবারে চলার অনুপযোগী হয়ে গেছে। এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় চলাচলের জন্য ভরাট ফেলেছি এবং সংশ্লিষ্ট দপ্তর স্থানীয় সরকার বিভাগে আবেদন করেছি। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাজেদুল হকের সাথে কথা বলে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন লিখেছেন প্রাথমিকভাবে রাস্তাটি মেরামত করতে এবং এই অর্থবছরে তিনি চাহিদা দিয়েছেন প্রটেকশন ওয়াল সহ রাস্তাটি সংস্কার করতে। উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পালের সাথে যোগাযোগ করলে তার সরকারি মুঠোফোনে পাওয়া যায়নি। তবে ঝাউবোনা বিএম কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন উপজেলা নির্বাহী অফিসার মারফত পেপারস নিয়ে আমি ব্যক্তিগতভাবে মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেস্টায় আছি। তবে এলাকাবাসীর দাবি উপজেলার এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি যেন প্রটেকশনওয়ালসহ স্থায়ীভাবে সংস্কার করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category