• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

সেমাই তৈরির কারখানাসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা।

Reporter Name / ৩০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

সরকারী কঠোর বিধি-নিষেধকালে ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুনশি এমপি মহোদয়ের পরামর্শে এবং সম্মানিত বাণিজ্য সচিব মহোদয়ের প্রত্যক্ষ তত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সারাদেশে বাজার অভিযান পরিচালিত হয়। অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর ও ওয়ারী এলাকায় অবস্থিত বিভিন্ন সেমাই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে সেমাই তৈরির ময়দায় তেলাপোকার মলের উপস্থিতি এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির জন্য ৪টি সেমাই ফ্যাক্টরিকে ১,৪০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সেই সাথে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতন করা হয়।

ঢাকা মহানগরীর বিভিন্ন ফ্যাক্টরি বাজার, সুপারশপ ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন, জনাব বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ফাহমিনা আক্তার, জনাব মাগফুর রহমান, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামানিক এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাহমুদা আক্তার। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ,চিনি, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৭৮টি প্রতিষ্ঠানকে ৩,৯০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজার তদারকির পাশাপাশি সারাদেশে টিসিবি কর্তৃক ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাকসেল) পরিদর্শন করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য তৈরিতে সকলের সহযোগিতা এবং আসন্ন ঈদুল আজহা ও সরকারি কঠোর বিধি নিষেধ চলাকালীন এই সময়ে মসলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য ও যৌক্তিক মূল্যে বিক্রয় করতে ব্যবসায়ীদের আহবান জানান।
এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান তিনি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category