টাঙ্গাইলের বাসাইলে লকডাউন কঠোরভাবে কার্যকর ও স্বাস্থ্যবিধিসহ সরকারী নির্দেশনা মেনে চলার জন্য উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে। অাজ ২৪ জুলাই মোবাইল কোর্ট ৭টি মামলায় ৮৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মনজুর হোসেন বিকেলে বাসুলিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনজুর হোসেন বলেন, মহামারী করোনা থেকে আমাদের মুক্তি পেতে হলে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকারী নির্দেশনা পালন করতে হবে। আগামী ১৩ দিন লকডাউন চলাকালিন সময় জরুরী প্রয়োজন ছাড়া কাউকে অযথা বাইরে বের না হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। যারা বিধিনিষেধ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।