• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

র‌্যাব-১২’র পৃথক অভিযানে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে ১০৪৭ পিচ ইয়াবাসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name / ২২১ Time View
Update : সোমবার, ২৬ জুলাই, ২০২১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় ২৫/০৭/২০২১ তারিখ সন্ধ্যা ১৮.৩৫ ঘটিকায় র‌্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন জামালপুর (দক্ষিনপাড়া) গ্রামস্থ ধৃত আসামী মোঃ মনিরুল ইসলাম এর বসত বাড়ীর পশ্চিম দুয়ারী টিনসেড ঘরের ভিতর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৯০(নয়শত নব্বই) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ৮০০০/-(আট হাজার) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মনিরুল ইসলাম(৩৪), পিতা-মৃত আব্দুল গফুর, সাং-জামালপুর, ২। মোঃ জাহিদুল ইসলাম(২৬), পিতা মোঃ সালাম সরকার, সাং-চৈথট্র, উভয় থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারার মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

২। ২৬/০৭/২০২১ তারিখ সকাল ০৬.১৫ ঘটিকায় র‌্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের ঢাকা রাজশাহী হাইওয়ে রোডের দক্ষিন পার্শে¦ সিরাজগঞ্জ রোডস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭(সাতান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০৬(ছয়) গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জুয়েল রানা(২৪), পিতা-মোঃ রিয়াজুল ফকির, সাং-দক্ষিন খাজিরা থাক, থানা-দৌলতপুর, জেল-কুষ্টিয়া, ২। মোঃ রাশেদুল ইসলাম(২৫), পিতা-মোঃ গোলাম হোসেন শিকদার, সাং-উদয়নগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, উভয় বর্তমান সাং-হুতাপাড়া বেগমপুর (মোঃ হাসেম ব্যাপারী এর বাসার ভাড়াটিয়া), থানা- জয়দেবপুর, জেলা-গাজীপুর।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর (১) সারণীর ১০(ক) ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর (১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category