• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী র্্যাবের গ্রেফতার

Reporter Name / ২৪৬ Time View
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ:
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭শে জুলাই বিকালে ২ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ সাগর আলী(৫০) কে গ্রেফতার করে।
কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারঘরিয়া বাজারের মেসার্স আল হামরা ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ কেজি ৫০ গ্রাম হেরোইন সহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহারাজপুর নতুন পাড়ার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ সাগর আলী কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিদেশি অসৎ মদদে হীন চক্রান্তের বসবর্তি হয়ে বাংলাদেশকে অকার্যকর করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা সারাদেশে মালিকের বিস্তার লাভে অপচেষ্টা চালাচ্ছে। মাদক বিস্তারে যুব সমাজ কে ব্যবহার করে অশান্ত পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। মাদকের কালো থাবায় আক্রান্ত হয়ে যুবসমাজ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়ছে। তাদের দ্বারা খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, চুরি, ডাকাতিসহ নানা অপরাধ সংঘটিত হয়ে আসছে। আর এ সব অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কেউ হচ্ছে স্বামীহারা, কেউ হারাচ্ছেন সন্তান এমন নানা চিত্র প্রতিনিয়তই ঘটছে।
সমাজের অশান্ত পরিবেশ দুর করতে র্্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা বিভাগের তৎপরতায় আভিযানিক দল মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। ধারাবাহিকতায় শীর্ষ মাদক ব্যবসায়ীরা কোটি কোটি টাকা মূল্যের মাদক ও অস্ত্র সহ প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে।র্্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়, উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
মাদক ব্যবসায়ী মোঃ সাগর আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category