• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে লকডাউন উপেক্ষা করে বিয়ের অনুষ্ঠান,কনের বাবাকে জরিমানা

Reporter Name / ২৮৯ Time View
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

আরিফুল ইসলাম জয়,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কঠোর লকডাউন উপেক্ষা করে বিয়ের অনুষ্ঠান করায় কনের বাবার ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কঠোর বিধিনিষেধের মধ্যে সামাজিক অনুষ্ঠান সরকারের বিধিনিষেধ থাকলেও মানছেন না অনেকেই। তবে প্রশাসনও বসে নেই। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। করছেন জরিমানাও।

এ দিকে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী থাকার পরেও মানুষজন লকডাউন উপেক্ষা করেই অবাধ চলাফেরাসহ গোপনে সামাজিক অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মেয়ের বিয়ে সম্পূর্ণ করছেন এক অভিভাবক। বিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হলেও ওই বাড়ীত দিনব্যাপী আত্মীয়দর জনসমাগম করে অতিথিদের আপ্যায়ণ চলে। খবর পেয়ে বৃহস্প্রতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও ) সুমন দাস উপস্থিত হয়ে কনের বাবা আব্দুর রশিদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও ) সুমন দাস জানান, আমরা এই কঠোর বিধিনিষেধ পালন করার জন্য উপজেলাবাসীকে অনুরোধ করছি।

তিনি আরও জানান, গত সাত দিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরকারী বিধিনিষেধ অমান্য করায় বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ২৭ টি মামলা দিয়ে ৩৯ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই কঠোর লকডাউনে সফল ও বিধি নিশ্চিত করতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca