মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
রাঙামাটিতে একে-২২ রাইফেলসহ ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র শীর্ষ ৪ সন্ত্রাসী আটকে আটক করা হয়েছে।
রাঙামাটি জেলার লংগদু উপজেলাধীন ছোট কাট্টলী এলাকার গভীর অরন্যে বিশেষ অভিযান চালিয়ে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর শীর্ষ চার সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
আজ শনিবার(৩১শে জুলাই) ভোর রাতে রাঙামাটি সদর সেনা জোন কর্তৃক অভিযানে আটককৃত সন্ত্রাসীরা হলো সুরেন চাকমা (৩৬), অন্নাসং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী স্বয়ংক্রিয় একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন, ওয়াকিটকি, ভূয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার, চাঁদাবাজি করে আদায় করা ৬৩ হাজার ৫৯২ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
শনিবারের অভিযান পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান বলে জানিয়ে, আটককৃত সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাহিনীকে তথ্য দেওয়ায় এধরনের সফল অভিযান পরিচালনা করা হয়েছে বলেও মন্তব্য করেছেন রাঙামাটিস্থ সেনাবাহিনীর সদর জোন অধিনায়ক। তিনি আরো বলেন, পাহাড়বাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান আরো জোরদার করা হবে।