• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বীরগঞ্জে ছাত্র-ছাত্রীকে আটক করে এক লক্ষ টাকা চাঁদাবাজির মামলায় গ্রেফতার-৬

Reporter Name / ২৪৩ Time View
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ছাত্র-ছাত্রীকে আটক করে এক লক্ষ টাকা চাঁদার দাবির মামলায় ৬ জন গ্রেফতার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গ্রামের ফজল হকের ছেলে দারিয়াপুর আলিম মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র এনামুল হক ও খানসামা উপজেলার জহয়ের গ্রামের শহিদুলের মেয়ে ১০ম শ্রেণী ছাত্রী রাবেয়া বশরী পাল্টাপুর ইনিয়নের ভোগডোমা শালবন উদ্যানে ঘুরতে যায়। এ পর্যায়ে রাজিবপুর গ্রামের সেকেন্দারের ছেলে রাকিব হাসান পশ্চিম ভোগডোমা গ্রামের হেলালের ছেলে রাকিউল নিজপাড়া গ্রামের সোনামিয়ার ছেলে রাসেল বর্তমান ইউপি সদস্য কানচু সহ এক সংঘবন্ধ দল ছাত্র- ছাত্রীকে আটক করে মোটর সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে কানচু মেম্বারের বাড়িতে আটক করে এনামুলের পরিবারের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এলাকাবাসী বীরগঞ্জ থানা পুলিশকে মৌখিক অভিযোগ করলে বীরগঞ্জ থানা পুলিশ রাত্রেই কানচু মেম্বারের বাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-ছাত্রী, মোটর সাইকেল ও মোবাইল উদ্ধার এবং আসামীদের আটক করে বীরগঞ্জ থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ছেলের বড় ভাই রহিছ উদ্দিন বাদী হয়ে বীরগঞ্জ থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৩, তাং-০৩/০৮/২০২১ ইং। বীরগঞ্জ থানা পুলিশ আসামীদেরকে আদালতে সোপদ্দ করেছেন বলে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধান নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca