• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

হিলিতে বিপুল পরিমাণ মাদকসহ মা,মেয়ে,ছেলেকে আটক করেছে পুলিশ

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

হিলি প্রতিনিধিঃ-
দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ মা,মেয়ে ও ছেলেকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) নামক এলাকায় নিজ বাড়ি থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকার লিয়াকতের স্ত্রী চায়না বেগম (৪৫), মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) এবং ছেলে মোহাব্বত আলী (১৮)।

আটকের বিষয়টি নিশ্চিত করে (হাকিমপুর-ঘোড়াঘাট) সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান,মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকায় অভিযান চালিয়ে (৮৩.০০) গ্রাম হেরোইন ও ১ হাজার ১শ পিচ ইয়াবাসহ একই পরিবারের মা,মেয়ে,ছেলেকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category