• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নওগাঁর মান্দায় চোরাই গরুসহ দুই চোর গ্রেপ্তার

Reporter Name / ৩৩০ Time View
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রাম থেকে চুরি যাওয়া তিনটি গরুসহ চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে জয়পুরহাট নতুন গরুবাজার হাট থেকে গরুসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তিলবাদুল কামারবাড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে আকতার আলম প্রাং (৪৮) ও তিলবাদুল সাকিদারপাড়া গ্রামের ইছার উদ্দিনের ছেলে সাহাদত আলী (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন সাবুর বাড়ি থেকে তিনটি গরু চুরি যায়। এরপর শনিবার সকালে গরুমালিক সাবু জয়পুরহাট সদরের নতুনহাটে গিয়ে গরুগুলো শনাক্ত করেন। পরে মান্দা থানা পুলিশ জয়পুরহাট সদর থানা পুলিশের সহায়তায় গরুসহ দুইচোরকে আটক করে।

তিনি আরো বলেন, চোরের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে সদর দরজার তালা কেটে সেডে থাকা গাভী-বাছুর ও একটি বকনা গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর মূল্য এক লাখ টাকা হবে বলে দাবি করেন তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, চুরি যাওয়া গরুগুলো জয়পুরহাট সদরের নতুনহাট থেকে গরুগুলো উদ্ধারসহ আকতার আলম ও সাহাদত আলীকে আটক করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca