• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ফিলিং স্টেশন, ফার্মেসীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬,৮২,৫০০/- জরিমানা আরোপ।

Reporter Name / ৩১৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

কোভিড মহামারীর এ সময়ে ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আইন মেনে এবং স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। এসময় মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার করা হয়।

ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত বিভিন্ন ফিলিং স্টেশন এবং ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাগফুর রহমান।
এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকগণের নেতৃত্বে বিভিন্ন বাজার এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে ধামরাই উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল পরিমাপ পরীক্ষা করা হয়। এসময় তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ২টি ফিলিং স্টেশনকে ১,৫০,০০০/- জরিমানা করা হয় এবং অন্যান্য ফিলিং স্টেশনকে এ বিষয়ে সতর্ক করা হয়। এছাড়াও ফার্মেসীতে অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে কয়েকটি ফার্মেসীকে জরিমানা করা হয়।

ঢাকাসহ সারাদেশে পরিচালিত অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, পণ্যের মোড়কজাতকরন বিধিমালা লংঘন, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত, ওজন ও পরিমাপে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৮১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬,৮২,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভোক্তা অধিকার নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা ভোক্তাস্বার্থ সুরক্ষায় ব্যবসায়ীদের আইন মেনে এবং নীতি-নৈতিকতা বজায় রেখে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার আহবান জানান। জনস্বার্থে অধিদপ্তরের এ অভিযান /তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca