• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শার্শার হাতেম আলী হত্যা মামলার ২ আসামি যশোরের ডিবি পুলিশের হাতে আটক।

Reporter Name / ২৭৮ Time View
Update : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

সেলিম আহম্মেদ, স্টাফ রিপোর্টার:

যশোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের হাতেম আলী সরদার (৩৪) এর মাথায় বাঁশের ভারী লাঠির আঘাত করে হত্যা করে একই গ্রামের মো. বাবলু সরদার (৩২) ও মো. জাহাঙ্গীর সরদার (৩৫)। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) ভোর রাতে যশোর কোতয়ালী থানাধীন বলরামপুর গ্রাম থেকে হত্যা মামলার দুই আসামীকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। আটক আসামীরা হলেন, শার্শার লাউতাড়া গ্রামের মৃত মশিয়ার সরদারের ছেলে বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদার।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. সোলাইমান আক্কাস বলেন, আটক আসামী দ্বয় পূর্ব পরিকল্পিতভাবে হাতেম আলীর মাথায় বাঁশের ভারী লাঠির আঘাতে হত্যা করে। জমি জমা নিয়ে বিরোধের কারণে এই হত্যার ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করে নিহতের স্ত্রী আসমা খাতুন। মামলার পরেই আসামী দ্বয়কে আটক করতে মাঠে নামে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। পরে যশোর কোতয়ালী বলরামপুর গ্রামস্থ আজগর আলী সরদার এর বসতবাড়ি থেকে আসামী দ্বয়কে আটক করা হয় এবং মামলার মূল রহস্য উদঘাটন করা হয়।

উল্লেখ্য: গত শুক্রবার (১৩আগষ্ট) প্রতিবেশি মৃত মশিয়ার রহমানের পুত্র বাবলু ও জাহাঙ্গীরের সাথে মৃত আব্দুল খালেক সরদারের পুত্র হাতেম আলীর জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে বাবলু ও জাহাঙ্গীর বাঁশ দিয়ে পিছন থেকে হাতেম আলীর মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca