• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ডিবির অভিযানে ফেন্সিডিলসহ ১ ব্যক্তি আটক

Reporter Name / ২৭৩ Time View
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

নয়ন ঘোষ

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামী হলো জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাদিম হোসেন (২০)।

ডিবি সুত্রে জানা যায়, পুলিশ সুপার এএইচ আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) এর নির্দেশনায় ও ওসি-ডিবি বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ আগষ্ট) ২১:৪৫ ঘটিকায় ডিবি পুলিশের চৌকস অফিসার আসগার আলীর নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স নিয়ে শিবগঞ্জ উপজেলার পিরোজপুর মোড়ে অভিযান চালিয়ে নাদিক হোসেনকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca