• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

গোমস্তাপুরের ৭টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

Reporter Name / ৩৫৪ Time View
Update : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর:গোমস্তাপুরের ৭টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ- এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
যারা মনোনীত হয়েছেন, তারা হলেন- গোমস্তাপুরে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন মণ্ডল, বোয়ালিয়ায়- সাবেক চেয়ারম্যান শফিকুল আমীনের ছেলে সামিউল ইসলাম, আলিনগরে- বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম, বাংগাবাড়ীতে- বর্তমান চেয়ারম্যান সাদেরুল ইসলাম, রহনপুরে- শিক্ষক তোফিজুল ইসলাম, রাধানগরে- বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ, পার্বতীপুরে- বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী খান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,২য় ধাপে অনুষ্ঠিত ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে ২টি বিভাগ রংপুর ও রাজশাহী বিভাগের আওয়ামী লীগ-এর মনোনীত প্রার্থীদের তালিকা- Bangladeah Awami League “Official Cell” Facebook page’ এ বাংলাদেশ আওয়ামী লীগ- এর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca