• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কুষ্টিয়ার দৌলতপুরে নানান অপরাধমুলক কর্মকান্ড: প্রশাসন নীরব

Reporter Name / ৩১৪ Time View
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক চোরাচালানীসহ নানান অসামাজিক কর্মকান্ড সহ নানান অপরাধ সংঘঠিত হয়ে থাকে। তবে প্রশাসনের তৎপরতা না থাকায় দিনকে দিন এর ভয়াবহতা বেড়েই চলেছে। এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্ধ্যার পরই যেন নেমে আসে ভয়াবহতা। বিশেষ করে রাতের আঁধারে যারা নানান অপরাধমুলক কর্মকান্ড করে থাকে তারাই আবার দিনের বেলাই প্রভাবশালীর ছাত্রচ্ছায়ায় থাকে। যার ফলে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না।
দৌলতপুর উপজেলার আল্লারদর্গা, চামনাই, চরদিয়া,কল্যানপুর ও সাহাপুর এলাকার সাধারন মানুষরা রাত হলে ঘুমাতে পারে না। চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, মটর সাইকেল ছিনতাই, মাদকের চোরাচালানীসহ রাতের বেলায় বসে জুয়ার আসর। শুধু তাই নয়, এই জুয়ার আসরের পাশে বসে মাদকের আড্ডা। আবার সেখানে থাকা আশেপাশের এলাকার নারীদের উপরেও চালানো হয় নির্যাতন।
এলাকাবাসী সুত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার কল্যানপুর সাহাপুর এলাকার আরব মোল্লার ছেলে জাকির মোল্ল, পঁচা সর্দারের ছেলে রেজু সরদার, আল্লারদর্গা চামনাই এলাকার মোজাহার আলীর ছেলে জামাত চুর, মহির আলীর ছেলে ফয়সাল, চরদিয়া এলাকার শফি বিশ^াসের ছেলে বজু বিশ্বাসসহ তাদের নেতৃত্বে এলাকায় এসব নানা অপরাধমুলক কর্মকান্ড ঘটে।
কল্যানপুর সাহাপুর এলাকার নাম প্রকাশ্যে এক সচেতন ব্যাক্তি জানান, অসামাজিক কাজসহ নানান অপরাধমুলক কর্মকান্ড সংঘটিত হয়ে থাকে। বিশেষ করে জুয়ার আসরে হেরে গিয়ে নিজের স্ত্রীকেও অন্যের হাতে তুলে দিতেও কার্পন্য করেন না। আবার অনেকের নামে থানায় অসংখ্য মামলা থাকলেও তারা স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকে বলে এদেও বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনা। আতঙ্কে থাকে এলাকার সাধারণ মানুষ।
উপজেলার আল্লারদর্গা, চামনাই এলাকার আব্দুল করিম বলেন, এলাকায় নানান অপরাধমুলক কর্মকান্ডসহ অসামাজিক কর্মকান্ড ঘটলেও থানা পুলিশ এদের ব্যাপারে নীরব থাকে। এছাড়াও প্রভাবশালীর নেতৃত্বে পতিতালয়ের ব্যবসা চালু করতে উদ্যোগ নিয়েছে। এদের বিরুদ্ধে অসংখ্য প্রমাণ (ভিডিও ফুটেজ) রয়েছে। এদের ব্যাপারে থানায় মামলা করতে গেলে উল্টো মামলা হয়ে যায় বলেও জানান তিনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকার কোথায় অসামাজিক কর্মকান্ড বা কারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন কোন অভিযোগ নিয়ে কেউ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca