• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

রহনপুরে ফেনসিডিলসহ ডিএনসির হাতে গ্রেফতার ১

Reporter Name / ৫০৬ Time View
Update : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

আতিকুল্লাহ আরিফ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় শনিবার মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “খ” সার্কেলের একটি অপারেশন দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোমস্তাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চেকপোস্টে একটি সিএনজি মধ্যে অভিযান পরিচালনা করে ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের নান্টু’র ছেলে আব্দুল হাকিম(২১)।

এ দিকে মাদক ব্যবসায়ী হাকিমকে ৭৫ বোতল ফেন্সিডিল সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করতে সক্ষম হয়।

মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার ইন্সপেক্টর মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী, হাবিবা খাতুন, সরোয়ার, জাহিদ,বাশার, আখতারুজ্জামান, জাহিদুরসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে।

এ ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category