রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগের চলমান অভিযানে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিন’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ সোহেল, মোঃ মাসুদ রানা ও মোঃ আবু হানিফ। গতকাল মঙ্গলবার (০৯ নভেম্বর) ২০২১ ইং বিকাল ০৩ টা ৫৫ ঘটিকার দিকে কদমতলী থানার মাতুয়াইল মেডিকেল রোড, মেসার্স সান্টু ফিলিং ষ্টেশন এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন ডিবি পুলিশের একটি চৌকস ইউনিট।
এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় আসামীদের হেফাজত হতে যথাক্রমে, (ক) ৪২১ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, (খ) ২৪ বোতল ফেন্সিডিল, (গ) ১ গ্রাম আইস, (ঘ) ৮৮৬০ পিস ইয়াবা, (ঙ) ৫ কেজি ১৩৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার (১০ নভেম্বর) ২০২১ ইং সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩-টি মামলা রুজু করা হয়েছে।