• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাজশাহী রেল স্টেশনে টিটি পেটালো আনসার সদস্য কে

Reporter Name / ৭১৪ Time View
Update : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

রাজশাহী রেলওয়ে স্টেশনের টিটির হাতে মারধরের শিকার হয়েছেন এক যাত্রী । ওই যাত্রী আনসার সদস্য। ওই আনসার সদস্যের নাম রুবেল, রুবেল নাচোলের ছেলে। এছাড়া তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রুবেল জানায়, মঙ্গলবার ৪ জানুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে বেলা ১২ টা ১৫ মিনিটে পৌঁছায়। স্টেশন থেকে বের হওয়ার সময় একজন নারী টিটি তাকে টিকিট দেখাতে বলেন। এসময় রুবেল জানায়, আমার কাছে টিটিক আছে। তবে দুই হাতে চারটি ব্যাগের কারণে দেখাতে সমস্যা হচ্ছে। আমি টিকিট দেখাচ্ছি ।

এসময় ওই নারী টিটি সেখান থেকে চলে যান। পরে আসেন অন্য একজন পুরুষ টিটি। তিনি এসে টিকিট দেখানোর কথা বলেন। টিকিট বের করার পরে আমার নামের বানানে ‘ইএল’ আছে। আর রেলওয়ের অনলাইন রেজিস্টেশনের সময় ভুল বসত নামের বানানে ‘এএল’ আছে। এনিয়ে আমাকে ধাক্কা দেয় টিটি। এর পরে এক রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এসময় ওই নারী টিটি বলেন, ‘আপনাকে বেশি মারা হয়নি তো’।

এবিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবদুল করিমের মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। তাই এই বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

#সানশাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca