• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এমপি’র চেক বিতরণ

Reporter Name / ৩৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ করা হয়।সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি তাঁর ঐচ্ছিক তহবিল হতে এ সহায়তা প্রদাণ করেন। মোট ৩৬ জন দুস্থ মানুষের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে চেক বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন, ফেরদৌসি ইসলাম জেসি এমপি। আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন নাহার রুবিনা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিমসহ অন্যরা।

অনুষ্ঠানে ৩৬ জন দুস্থ মানুষের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি।প্রধান অতিথি জেসি এমপি বলেন, যতদিন শেখ হাসিনা দেশের হাল ধরে থাকবেন, ততদিন কেউ না
খেয়ে মরবেন না। তিনি জনগণের মুখে হাসি ফুটানোর জন্য বিভিন্ন ভাতা দিচ্ছেন, ঘর তৈরী করে দিচ্ছেন। তাই আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁর হাতকে শক্তিশালী করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category