• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রহনপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন 

Reporter Name / ৫৫৮ Time View
Update : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

 রহনপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন 
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
নির্মান আইন বাস্তবায়ন করতে গিয়ে কারাগারে পৌর মেয়র | মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত  মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রহনপুর  পৌর মেয়র মতিউর রহমান খান।
 সোমবার দুপুরে রহনপুর পৌর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে রহনপুর পৌর পরিষদ। এ সময় লিখিত বক্তব্যে পৌর মেয়র মতিউর রহমান খান জানান,‘ বাদী নাজমা বেগমের দায়েরকৃত মামলা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। পৌর ইমারত আইন লংঘন করে বাদী পৌরসভার জায়গায় বাড়ি নির্মান  করলে পৌর কর্তৃপক্ষ তাতে বাধা দেয় এবং তিনবার এ বিষয়ে বাদীকে লিখিত নোটিশও দেয়া হয়। কিন্তু আইন অমান্য করে বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় এবং মালামাল জব্দ করায় আদালতে মামলা দায়ের করেন বাদী নাজমা বেগম। এ নিয়ে গত ৭ ফেব্রুয়ারী আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে পৌর মেয়র মতিউর রহমান খানসহ ২৫ জনকে। পরে জামিনে মুক্ত হয় পৌর মেয়র।
এ সময় সংবাদ সম্মেলনে পৌর মেয়র আরও বলেন, প্রাতিষ্ঠানিক কাজ করতে গিয়ে এ মামলায় আমিসহ আমার ছোট ভাই, ভগ্নিপতি, ভাগ্নে, প্রধান শিক্ষকসহ ২৫জনকে আসামী করা হয়েছে। যা ষড় যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত। এ অবস্তার প্রতিকারসহ পৌর ইমারত আইন ২০০৯ এর ধারা ৩৫ ও ৩৬(৩) বাস্তবায়নে আগামীতে পৌর নাগরিকদের সহযোগিতাও কামনা করেন পৌর মেয়র।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জাহানারা পারভিন, পৌর কাউন্সিলরবৃন্দ, সচিব খাইরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca