• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাগমারা তাহেরপুর পৌরসভায় রহস্যময় বৃদ্ধার মৃত্যু, সঠিক তদন্ত চাই স্থানীয়রা

Reporter Name / ২৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

বাগমারার তাহেরপুরে এক বৃদ্ধার মৃত্যু কে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৩নং জেলে পাড়ার বাসিন্দা মৃত যোগেস চন্দ্র পালের স্ত্রী সুচিত্রা পাল (৬০) মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর ঘুমাতে যান ।

সকালে বৃদ্ধার ছেলের বউ শিউলি রানী পাল বৃদ্ধা কে তার শয়ন কক্ষের আলমারির ও খাটের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। মৃতের শরীরে মাথা সহ ২/৩স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি প্রতিবেশিদের মধ্যে মৃত্যুর খবর জানাজানি হলে পুলিশে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাগমারা থানা পুলিশ।

স্থানীয় প্রতিবেশিদের সুত্রে জানা গেছে,নমৃত সুচিত্রা পালের ছেলে বিদ্যুৎ পাল ১ (এক) বছর আগে রোড এক্সিডেন্ট এ মারা যায়। তারপর থেকে মৃতের ছেলের বউ শিউলি রানী পাল ও নাতি বিমান পাল (১৭) নানান ভাবে শারিরীক ও মানুষিক ভাবে নির্যাতন করতেন ৬০ বছরের বৃদ্ধা সুচিত্রা রানী পাল কে। ঘটনার ৩ (তিন) দিন আগে থেকে সব রকম খাবার দেওয়া বন্ধ করে দেয় পুত্রবধু শিউলি রানী।
নিজের খাবার সংগ্রহ করতে তিনি মিষ্টির কাটন বানিয়ে চলতেন।

এছাড়াও বৌমার শারীরিক নির্যাতনের কথা এলাকাবাসী জানতেন।তাই প্রতিবেশিদের দাবি এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়,হত্যাকান্ডও হতে পারে বলে ধারনা করছেন তারা।বৃদ্ধার রহস্য জনক মৃত্যু কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু এটা খতিয়ে দেখার জন্য দাবি করেন এলাকাবাসী।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, এখনো কোন মামলা হয়নি তবে আমরা লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।ময়না তদন্ত শেষে রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca