• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

রাজশাহীর বাঘমারার প্রতারক রেজাউলের বিরুদ্ধে এলাকাবাসী’র মানববন্ধন

Reporter Name / ৪৭৭ Time View
Update : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

মিজানুর রহমান স্টাফঃ

রাজশাহীর বাগমারা উপজেলা এক চাঁদাবাজ ও প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন পালন করেছ স্থানীয় এলাকাবাসী। প্রতারক, চাঁদাবাজ, ইভটিজার, উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র রেজাউল ইসলাম।

আজ ২২ এপ্রিল বিকাল ৩.৩০ সময় নরদাশ ঢাক মোড় বাজারে সাধারণ মানুষের ব্যানারে এই মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এই মানববন্ধনে এলাকা বাসীর পক্ষ থেকে মো: মুকবুল হোসেন, বাবলুর রশিদ, মজিবর রহমান, সামিম রেজা সহ আরো অনেকেই বিভিন্ন সময়ে তাদের অভিযোগ তুলে ধরে বলেন,

এই প্রতারক কখনো নিজেকে পুলিশের সোর্স, কখনো পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নিরীহ নিরপরাধ লোকজনকে মাদকসহ বিভিন্ন হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের হুমকি দিয়ে অর্থ আদায় করে থাকেন।

তিনি যে মোটরসাইকেল নিয়ে ঘোরা ফেরা করেন তার সামনে পেছনে লাগানো পুলিশের স্টিকার দেখে যে কেউ মনে করবেন সে পুলিশের একজন কর্মকর্তা। আসলে তা নয়, তিনি একজন ঠক-বাটপার ও প্রতারক।
আবার পুলিশসহ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দিয়ে প্রতারিত করছেন একাধিক ব্যক্তিকে এবং হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।
অনেকে টাকা হারিয়ে তার পিছনে হন্যে হয়ে ঘুরছেন,ফলে বর্তমানে আত্মগোপন করে আছেন এই প্রতারক।

উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেন গ্রামবাসী। গ্রামবাসীর পক্ষে শামীম হাসান একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রেজাউল পুলিশ দিয়ে হয়রানি ও মিথ্যা মাদক মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে গ্রামের নিরীহ নিরপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে থাকে বলে জানা গিয়েছে।

তবে রেজাউলের এসব কাজে স্থানীয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তুলেন গ্রামবাসী। তাদের অভিযোগ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর সাথে সখ্যতা রয়েছে রেজাউলের।

বর্তমানে আত্মগোপনে থাকা এই প্রতারক রেজাউল নিজেকে নরদাশ ডিগ্রি কলেজের ছাত্র পরিচয় দিলেও ওই কলেজের অধ্যক্ষ ও ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল বলেন, সে কখনোই আমার কলেজের ছাত্র ছিল না এখনও নেই সে এলাকায় একের পর এক অপকর্ম ঘটিয়ে চলেছে, আমি তাকে খুঁজছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সাহেবকেও বলেছি, কিভাবে সে পুলিশের মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়।

এক অবসরপ্রাপ্ত শিক্ষক সহ গ্রামের কয়েকজন প্রবীণ গ্রাম প্রধান ব্যক্তিরা জানান, প্রায় বছরখানেক আগে রেজাউল নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। সে সময়ে রেজাউল ভুয়া নিয়োগপত্র ও বিভিন্ন সিল ও আর্মির পোশাক সহ সেনাবাহিনীর হাতে আটক ও হয়েছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমি আসার আগে সে এই তদন্ত কেন্দ্রে আসা-যাওয়া করতো বলে শুনেছি। ৃতবে এখন তাকে আর আগের মত আশ্রয় প্রাশ্রয় দেওয়া হয় না।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন ইউএনওর কাছে দায়ের করা লিখিত অভিযোগের কপি পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে ইউএনও ফারুক সুফিয়ান জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য থানায় পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হবে অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca