• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা, হত্যা মামলার ৩ আসামি আটক

Reporter Name / ৩৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা গেছে, গত (২৩ এপ্রিল-২০২২) ইং তারিখ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে প্রধান আসামী নাজিম উদ্দীন সহ তার সহযোগীরা চাঁন মিয়া (২৬) কে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে। পরে চাঁন মিয়া আত্নহত্যা করেছে বলে প্রচার করে। এ বিষয়ে চাঁন মিয়ার পিতা মহিউদ্দীন (৫০) বাদী হয়ে ঝিনাইদহের আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। আদালতের নির্দেশে মহেশপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার বিষয়ে র‌্যাব-৬ তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশপুর উপজেলার ভারত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যাবের একটি দল (৮ জুন-২০২২) ইং রাত সাড়ে ৩ টার সময় অভিযান চালিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত থেকে হত্যা মামলার এজাহারে অভিযুক্ত প্রধান পলাতক আসামী ১। মো: নাজিম উদ্দীন (৩৮),পিতা- মোসলেম দফাদার, ২। মোছা: আন্না বেগম (৩৫), স্বামী- নাজিম উদ্দীন, ৩। মোছা: জুলি (২১), পিতা- নাজিম উদ্দীন, গ্রাম- লেবুতলা, উপজেলা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category