• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গ্রেপ্তার

Habibulla Sipon / ৫২২ Time View
Update : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. গোলাম কবির। বাড়ি ছত্রাজিতপুর কাঠাইলা পাড়া। দশম শ্রেণিতে পড়া তার মেয়ের ঘনিষ্ঠ বান্ধবী একই বিদ্যালয়ের শিক্ষার্থীকে নিজ কক্ষে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছে।

২৩ আগস্ট মঙ্গলবার রাত ১০ টার দিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান এ প্রতিবেদককে বিষয় টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকার যুবক মানিক মন্ডলসহ অনেকের সাথে কথা বলে জানাগেছে, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম কবিরকে অত্র বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা আগে থেকে সন্দেহ করত।

মঙ্গলবার দুপুর ৩ টার দিকে দশম শ্রেণিতে পড়া ঐ শিক্ষার্থীকে গোলাম কবির কক্ষে ডাকলে অন্য শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে অবরুদ্ধ করে রাখে।

স্থানীয় এলাকার মানুষ ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে ক্রীড়া শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। বিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে শিবগঞ্জ কানসাট মহাসড়কে এলাকাবাসীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি এবং ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে মুহুর্মুহু স্লোগান দেয়। পুলিশ ক্রীড়া শিক্ষক কবিরকে থানায় নিয়ে যায়।

তাৎক্ষণিক এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা অভিযুক্ত ক্রীড়া শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। বিষয় টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca