• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

বাগমারায় স্ত্রী পুলিশ হওয়ায় স্বামীর দাপটে অতিষ্ট এলাকাবাসী

Reporter Name / ৩০১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাগমারায় স্ত্রী পুলিশ সদস্য হওয়ায় স্বামী আতিকুর রহমান স্বপনের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। তার বিরুদ্ধে কৃষককে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে। জোরপূর্বক পুকুর খননসহ লোকজন কে মারপিটের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি আতিকুর রহমান স্বপন আবারো জোরপূর্বক কৃষকদের জমি দখল করে পুকুর খনন শুরু করে। এতে জমি মালিকরা জমি দিতে অসম্মতি জানায়।

পুকুর খনন বন্ধে তারা প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত আবেদনও করে। এর জের ধরে বৃহস্পতিবার (১২জানুয়ারী) দুপুরে স্বপনের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে মজিদপুর গ্রামের কৃষক লালন এর উপর হামলা চালিয়ে মারাত্বক আহত করে। স্থানীয়রা উদ্ধার করে লালন কে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আতিকুর রহমান স্বপন শ্রীপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি। তার স্ত্রী বাগমারা থানার পুলিশ সদস্য। থানা থেকে স্বপনের বাড়ি তিন কিলোমিটার দুরে অবস্থিত। সরকারী আইনে ফসলী জমিতে পুকুর খননে নিষেধজ্ঞা থাকলেও আইনের তোয়াক্কা না করে কৃষকদের জমি জোরপূর্বক দখল করে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে খনন কাজ করছে স্বপন।

সম্প্রতি মজিদপুর গ্রামে খয়রা বিলে ফসলী জমিতে জমি মালিকদের অসম্মতিতে জোরপূর্বক পুকুর খনন কাজ করেত আরম্ভ করেন আতিকুর রহমান স্বপন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ ভাবে পুকুর খননের খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। কিন্ত আতিকুর রহমান স্বপন ইতিপূর্বে একাধিক দিঘী খনন করেছেন। বর্তমানেও কৃষকদের জমি জোরপূর্বক দখল করে পুকুর খনন কাজ আরম্ভ করেছেন। তার এ কাজে সম্মতি না থাকায় নিজ জমিতে কাজ শেষে ফেরার পথে বৃহস্পতিবার (১২জানুয়ারী) দুপুরে মজিদপুর গ্রামের মোজাফ্ফর হোসেন এর ছেলে লালনের উপর হামলা চালিয়ে আহত করে। স্বপনের নেতৃত্বে ১০/১৫জন লাঠিসোটা নিয়ে কৃষক লালনের উপর হামলা চালায়। প্রথমে তাকে আক্রমন করা হলে সে প্রাণ ভয়ে দৌড় দিয়ে স্থানীয় এক বাড়ির ভেতর ঢুকার চেষ্টা করে। আক্রমনকারীরাও তাকে ধাওয়া করে পিটিয়ে আহত করে। তার চীৎকারে আশেপাশের লোকজন এসে লালন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর আগে লালনসহ অন্তত ১৮জন কৃষক ওই এলাকায় পুকুর খনন বন্ধের দাবি জানান। ভূক্তভোগীদের অভিযোগ, স্ত্রী পুলিশ সদস্য হওয়ায় পুলিশ প্রশাসনের প্রভাব খাটিয়ে চলে স্বপন। তার দাপটে অতিষ্ট এলাকাবাসী। এসব ব্যাপারে আতিকুর রহমান স্বপনের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা জানান, জোরপূর্বক পুকুর খননে বাধা দেয়াকে কেন্দ্র করেই মারপিটের ঘটনা ঘটেছে। ওইখানে পুকুর খনন বন্ধের আবেদন জানিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ বরাবর কৃষকরা লিখিত আবেদন জানিয়েছেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সেখানে পুকুর খনন বন্ধের আদেশ দেয়। যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ইসলাম, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca