• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

​পরিবারের অভাব দূর করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে দুই বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়ে ছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আকন্দের বাইদ এলাকার বাসিন্দা মো. শহিদুল। তবে ভাগ্যের নির্মম পরিহাসে এখন সেই শহিদুলেরই কোনো খোঁজ নেই। সন্তানের সন্ধানে অনিশ্চয়তা আর কান্নায় দিন কাটছে তার পরিবারের সদস্যদের।​পরিবার সূত্রে জানা যায়, লিবিয়ায় কাজের পাশাপাশি উন্নত জীবনের আশায় সাগরপথে ইতালি যাওয়ার পরিকল্পনা করেছিলেন শহিদুল। জীবনের ঝুঁকি জেনেই তিনি সেই যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে গত দুই সপ্তাহ আগে এক বন্ধুর মাধ্যমে খবর আসে, লিবিয়ার পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।​শহিদুলের পরিবারের সদস্যরা জানান, আটকের পর সেই বন্ধুকে শহিদুল জানিয়েছিলেন যে তিনি পুলিশের হেফাজতে আছেন। এরপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন স্বজনরা।​শহিদুলের মা সখিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সংসারের স্বচ্ছলতার আশায় আমার ছেলে বিদেশে গিয়েছিল। এখন সে কোথায় আছে, বেঁচে আছে কি না—আমি কিছুই জানি না। আমার ছেলেকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।”​ছেলের শোকে কাতর পরিবারের সদস্যরা জানান, প্রতিটি মুহূর্ত তারা শহিদুলের একটি খবরের অপেক্ষায় প্রহর গুনছেন। এই অনিশ্চয়তায় পরিবারে যেন শোকের ছায়া নেমে এসেছে।​স্থানীয় সচেতন মহল মনে করেন, অবৈধ পথে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা তরুণদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনছে। অনেকে এ পথে প্রাণ হারাচ্ছেন কিংবা নিখোঁজ হচ্ছেন। ঝুঁকিপূর্ণ এ অভিবাসন রোধে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং বিদেশে বিপদগ্রস্ত বাংলাদেশিদের উদ্ধারে সরকারিভাবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।​নিখোঁজ শহিদুলকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার ও স্থানীয়রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca